প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছে না ঐক্যফ্রন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে সেই আমন্ত্রণে ঐক্যফ্রন্ট সাড়া দেবে না বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের দুই নেতা মোস্তাফা মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা দাওয়াত কার্ড এসেছে। কখন বা কোন সময় তা দেখিনি। তবে প্রধানমন্ত্রীর সেই আমন্ত্রণে যাচ্ছেন না বলেই তারা জানিয়েছেন।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এখন দেশে নেই। তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।

ঐক্যফ্রন্ট সূত্র বলছে, ড. কামাল দেশে ফেরার পর এই আমন্ত্রণের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।

ঐক্যফ্রন্টের সবচেয়ে বড় শরিক দল বিএনপি। এ ছাড়া অন্য দলগুলো হলো গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি, নাগরিক ঐক্য।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী চিঠি পাওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, শুভেচ্ছা বিনিময়ের জন্য চিঠি পাঠিয়েছেন বলে শুনেছি।

সুব্রত চৌধুরী বলেন, আমরা একাদশ সংসদ নির্বাচনের পর এ নিয়ে সংলাপের প্রস্তাব দিয়েছিলাম। ওই নির্বাচন প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে। তাই আমরা এটা নিয়ে সংলাপের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু এখন শুভেচ্ছা বিনিময়ের জন্য ডাকা হয়েছে। আমরা সেখানে যাচ্ছি না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের একাধিকবার সংলাপ হয়।

ওই সংলাপে নির্বাচন নিয়ে কথাবার্তা হয়। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় পায়। তবে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তারা এ নির্বাচন বাতিল করারও দাবি জানায়।

 

টাইমস/এক্স 

Share this news on:

সর্বশেষ

img
বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো নতুন অস্ত্র সামনে আনছে রাশিয়া Feb 08, 2026
img
বাড্ডায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভা শুরু Feb 08, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 08, 2026
img
সাইফের সঙ্গে বিয়ের আগে সানির প্রেমে পড়েছিলেন অমৃতা! Feb 08, 2026
img
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ Feb 08, 2026
img
নাহিদ ইসলামের আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির Feb 08, 2026
img
জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি Feb 08, 2026
img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026