ঢাকা-৫ আসনে সালাউদ্দিন, নওগাঁ-৬ এ বিএনপির প্রার্থী রেজাউল

জাতীয় সংসদের শূন্য হওয়া ঢাকা-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বিএনপির মনোনয়ন পেয়েছেন। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হলেও রোববার তাদের নাম ঘোষণা করা হয়নি।

রবিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বিকেলে চারটি আসনে ২৯ জন প্রার্থীর সাক্ষাৎকার নেয় বিএনপির মনোনয়ন বোর্ড।

জানতে চাইলে শায়রুল কবির বলেন, যে দু’টি আসনে তফসিল ঘোষণা হয়েছে সেই দুটির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি দু’টি এখনও তফসিল ঘোষণা হয়নি।

দলীয় মনোনয়ন পাওয়া সালাহ উদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং শেখ মো. রেজাউল ইসলাম রেজু নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

এর আগে ৭ সেপ্টেম্বর স্থানীয় সরকারসহ সব উপনির্বাচনে অংশ নেয়ার কথা জানায় বিএনপি। ওইদিন গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের বরাবরই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশ নেয়ার। শুধু কোভিড-১৯ এর কারণে গত দুটি উপনির্বাচনে (যশোর ও বগুড়া) যোগ দিয়েও পরবর্তীকালে প্রচারণায় যাইনি, আমরা সরে দাঁড়িয়েছি। উপজেলা নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করব সে সিদ্ধান্তই আছে।

তিনি বলেন, সে অনুযায়ী আমরা ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৫ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে অংশ নেব।

ঢাকা-৫ আসনের হাবিবুর রহমান মোল্লা ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা যাওয়ায় আসন দুটি শূন্য হয়।

নির্বাচন কমিশন জানায়, আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026