© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে সংসদ সদস্যের বাড়িতে বোমা হামলা

শেয়ার করুন:
যশোরে সংসদ সদস্যের বাড়িতে বোমা হামলা
central-desk
০২:০৫ পিএম | ২৭ জানুয়ারি, ২০১৯

যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের বাসভবন এবং স্থায়ী আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ছয়টি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে।

যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের বাসভবন এবং স্থায়ী আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ছয়টি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে।

শনিবার রাত আড়াইটার দিকে পরপর এ সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, শনিবার রাত আড়াইটার দিকে যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের বাসভবনে বোমা হামলার ঘটনা ঘটে। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যানের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবিরে বোমা বিস্ফোরণ হয়। এর আগে শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টুর বাসভবনে বোমা হামলা হয়। এরপর চাকলাদার ফিলিং স্টেশনে বোমা হামলার খবর পান তারা।

তিনি আরো জানান, প্রত্যেক স্থান থেকে দুটি করে মোট ১২টি বোমার কৌটা ও বিস্ফোরিত বোমা আলামত উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে এখনো কিছু জানা সম্ভব হয়নি। তবে তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষ হওয়ার আগে কিছুই বলা যাবে না।

 

টাইমস/ কেআরএস

মন্তব্য করুন