মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেয়রপ্রার্থী আতিকুল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম।

রোববার দুপুরে রাজধানীর আগারওগাঁয়ে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় আতিকুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনী সমন্বয়ক একেএম মিজানুর রহমান।

এর আগে শনিবার রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ব্যবসায়ী আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ওই দিন সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আনিসুল হক। তার মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়েছিল।

এরপর ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হওয়ার কথা ছিল। ওই নির্বাচনে মেয়র পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে আতিকুল ইসলাম মনোনয়ন পেয়েছিলেন।

পরে উত্তর সিটির নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে ও তফসিলের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে রিট করা হলে নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

আদালতের ওই স্থগিতাদেশ উঠে যাওয়ায় নুতন করে এ পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ ফেব্রুয়ারি এ সিটির মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাইয়ের তারিখ ২ ফেব্রুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি। ভোটগ্রহণের তারিখ ২৮ ফেব্রুয়ারি।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাশেম এই সিটির রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

টাইমস/ কেআরএস

Share this news on:

সর্বশেষ

img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026
img
আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
সিলেটে চেয়ারে বসা নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ১০ Feb 05, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট নিয়ে হঠাৎ কেন এত আলোচনা? Feb 05, 2026
img
উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি Feb 05, 2026
img
নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৭ Feb 05, 2026
img
ইরানের প্রথম ‘টার্গেট’ হবে নেতানিয়াহুর দেশ, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি! Feb 05, 2026
img
খুব কাছের একজন মারা গেছেন : কেয়া পায়েল Feb 05, 2026
img
৫ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 05, 2026
img
রণবীর সিংহের অ্যাকশন মহাকাব্যে কাস্টিং দৌড়ে তাপ বাড়ছে Feb 05, 2026
img
বড় পরিসরে আসছে ‘কিং’ Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026