ষড়যন্ত্র করে অবৈধভাবে ক্ষমতায় যেতে চায় বিএনপি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা মহামারীর মধ্যে বিএনপি-জামায়াত জনগনের পাশে না দাড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা অবৈধ চোরাগলি পথে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। বিএনপির এধরণের ষড়যন্ত্রের তথ্য গোয়েন্দারা সরকারকে জানিয়েছে।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমন্ডলী, ঢাকা মহানগর শাখা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত সীমিত পরিসরের এ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপি-জামায়াত। এসব তথ্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উদঘাটন করেছে। গোয়েন্দাদের উদঘাটিত এসব তথ্য এখন সরকারের হাতে।

তিনি আরও বলেন, বিএনপি কখনোই জনগনের ওপর আস্থা রাখতে পারেনি। তারা বারবার অবৈধ চোরাগলি পথে ক্ষমতায় এসেছে। এখনো তারা সেই পথেই হাটছে। বিএনপি-জামায়াত কখনোই জনগনের ভোটে বিশ্বাসী নয়। তারা সব সময় ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু আওয়ামী লীগ জনগনের ভোটের ওপর আস্থা রেখে গণতান্ত্রিক ভাবেই ক্ষমতায় এসেছে।

ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। তিনি দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত একজন আসামি। সরকারের মানবিকতাকে যদি বিএনপি দুর্বলতা মনে করে, তবে তারা ভুল করবে।

সভায় আওয়ামী লীগের সভাপতিকে উদ্ধৃতি করে সেতুমন্ত্রী বলেন, দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। হুট করেই কেউ সামনে চলে এলে তাকে দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হবে না। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে। আওয়ামী লীগে কোনো অনুপ্রবেশকারীর জায়গা হবে না।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনা রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম বাংলাদেশের জন্য আশির্বাদ। প্রধানমন্ত্রী কখনো নিজের জন্য ভাবেন না। তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে আরও উচ্চতর স্থানে নিয়ে যেতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026