© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাইকোর্টে আগাম জামিন চাইলেন নিক্সন চৌধুরী

শেয়ার করুন:
হাইকোর্টে আগাম জামিন চাইলেন নিক্সন চৌধুরী

ফাইল ছবি

own-reporter
০৫:৫১ পিএম | ১৮ অক্টোবর, ২০২০

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন।

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন।

রোববার (১৮ অক্টোবর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে তিনি এ আবেদন করেন। জামিন আবেদন শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। এদিন নিক্সন চৌধুরীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক।

এর আগে গত ১৫ অক্টোবর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। ফরিদপুরের সিনিয়র নির্বাচন অফিসার এ মামলা করেন।

প্রসঙ্গত, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালনরত প্রশাসনিক কর্মকর্তাদের গালাগাল করার অভিযোগ উঠে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে। এঘটনায় পরে নিক্সনের বিরুদ্ধে মামলা হয়।

টাইমস/এসএন

মন্তব্য করুন