ছুটির দিন ছাড়া ঢাকায় সভা-সমাবেশ নয় : কাদের  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) ছাড়া ঢাকা শহরে সভা-সমাবেশ ও রাস্তায় র‌্যালি করা যাবে না। এ বিষয়ে ইতোপূর্বে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া আছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের কর্মকর্তাদের ওই সভায় স্কুল ও হাসপাতালের সামনে হর্ন বাজানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ সভায় আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে যত্রতত্র পার্কিং ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করা ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পাঠ্য বইয়ে ট্রাফিক বিধি বিধান যুক্ত করার উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সারা দুনিয়া যখন নতুন সরকারের স্বীকৃতি দিচ্ছে, তখন বিএনপির নির্বাচনের দাবি হাস্যকর। এটা অগ্রহণযোগ্য। বিএনপি নির্বাচন নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে, তাতে গণতান্ত্রিক বিশ্ব বিভ্রান্ত নয়।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন, তারা শপথ নিতে জনগণের চাপে আছেন। তারা জনগণের চাপেই শপথ নেবেন।

তিনি আরও বলেন, বিএনপি বিরোধী দল। তারা সংসদে গিয়ে গঠনমূলক সমালোচনা করবে। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংসদে যাওয়া উচিত। আশা করি, তারা নেতিবাচক রাজনীতি পরিহার করে সংসদে যোগ দেবে। ঐক্যফ্রন্ট নেতাদের আচরণেই প্রমাণ হচ্ছে ঐক্যফ্রন্ট বেশিদিন টিকবে না। যদিও তারা বলছে, তাদের ঐক্য অটুট আছে। কিন্তু ভেতরে ভেতরে ভাঙনের সুর বাজছে।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে জনগণের প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া নেই। নির্বাচন নিয়ে বিদেশেও কোনো অভিযোগ নেই। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।

 

টাইমস/টিআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026