জাপার মেয়র প্রার্থী শাফিনের মনোনয়নপত্র বাতিল

ঋণ খেলাপির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়েছে। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব আবুল কাশেম এ তথ্য জানান।

বৈধতা পাওয়া অন্য চার প্রার্থীরা হলেন এনপিপির আনিসুর রহমান দেওয়ান, এনডিএম এর ববি হাজ্জাজ, পিডিপির শাহীন খান এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিলের সুযোগ রয়েছে।

প্রার্থিতা বাতিলের প্রতিক্রিয়ায় শাফিন সাংবাদিকদের বলেন, এটা ইসির অযৌক্তিক সিদ্ধান্ত। আমার সিআইবি রিপোর্ট ক্লিয়ার। আমি কোথাও খেলাপি নই। তারপরও কীভাবে আমাকে বাদ দেওয়া হল? আমি অবশ্যই এর বিরুদ্ধে আপিল করব।

একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তোলার পর বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট স্থানীয় সরকারের এই নির্বাচন বর্জন করেছে। নির্বাচনে অংশ নিচ্ছে না বাম গণতান্ত্রিক জোটও।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ৩৬ ওয়ার্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মেয়র পদে উপনির্বাচনে লড়তে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছিলেন মাত্র ছয় জন।

ঢাকা উত্তরে সাধারণ কাউন্সিলর পদে ১৬৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেখানে সাধারণ কাউন্সিলর পদে ১৫৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আজ থেকে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করল বাজুস Feb 01, 2026
img
রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক Feb 01, 2026
img
সালমানের পর এবার রোহিত শেঠির বাড়িতে হামলা! Feb 01, 2026
img
হিন্দু ভাইদের পেলে মনে হয় অনেক দিন থেকে চিনি: আমির হামজা Feb 01, 2026
img
প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে সালাহর আরেকটি রেকর্ড Feb 01, 2026
img
মঞ্জুরুলের প্রার্থিতা নিয়ে জটিলতা, নির্বাচনে সুযোগ নেই Feb 01, 2026
img
অভিযোগ থাকার পরেও কেন ছোটপর্দায় অভিনেত্রীরা? Feb 01, 2026
img
নির্বাচনে বাঁধা নেই কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের Feb 01, 2026
img
বড়পর্দায় আসছে ‘নাগিন’ Feb 01, 2026
img
আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর Feb 01, 2026
img
শুরু হলো গৌরবময় ভাষার মাস ফেব্রুয়ারি Feb 01, 2026
img
রুপার বাজারেও চরম অস্থিরতা, জানুয়ারিতেই ১৪ দফা দাম সমন্বয় Feb 01, 2026
img
‘পরশুরাম’ ধারাবাহিকে লাট্টুর প্রত্যাবর্তন Feb 01, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী Feb 01, 2026
img
ভলিবলের কোচ কামাল আর নেই Feb 01, 2026
img
হাসনাত আব্দুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা Feb 01, 2026
img
পারমাণবিক অস্ত্র বর্জন করবে তেহরান, ট্রাম্পের আশা Feb 01, 2026
img
খেলাফত মজলিসে যোগ দিলেন ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী Feb 01, 2026
img
এলচের বিপক্ষে জিতে ইয়ামালের প্রশংসা করলেন বার্সা কোচ Feb 01, 2026
img
কপিলের শোয়ে লতা মঙ্গেশকরের নামে কোন শপথ নিলেন এ আর রহমান? Feb 01, 2026