© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিনামূল্যে সাধারণ মানুষকে ভ্যাকসিন দিতে হবে : মির্জা ফখরুল

শেয়ার করুন:
বিনামূল্যে সাধারণ মানুষকে ভ্যাকসিন দিতে হবে : মির্জা ফখরুল

ফাইল ছবি

own-reporter
০৭:২৭ পিএম | ০৩ জানুয়ারি, ২০২১

করোনা ভ্যাকসিন নিয়ে সরকারের কর্মপরিকল্পনা অবিলম্বে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারতসহ বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন জনগনকে বিনামূল্যে দেয়া হচ্ছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিনের মূল্য নির্ধারণ করে ফেলেছেন। আমরা জানতে চাই, ভ্যাকসিনের এই দাম কে দেবে?

রোববার (৩ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, স্বাস্থ্যমন্ত্রী গতকাল বলেছেন, ভ্যাকসিনের মূল্য ৪২৬ টাকা পড়বে। এই মূল্যটা কি সরকার দেবে নাকি জনগন দেবে? অবিলম্বে সরকারের এই বিষয়ে পরিপূর্ণ কর্মপরিকল্পনা জনসম্মুখে আনতে হবে। ভ্যাকসিন সংগ্রহ, বিতরণ, মূল্য, কতজনকে দেয়া সম্ভব হবে এসবের একটা রোডম্যাপ অবশ্যই জনগণের সামনে প্রকাশ করতে হবে।

বিনামূল্য ভ্যাকসিন দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা শুনতে পারছি যে, উচ্চ পর্যায়ের মানুষদের জন্য এরই মধ্যে তালিকা প্রস্তুত হয়ে গেছে। আমরা খবর পেয়েছি যে, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব এই সমস্ত ক্লাবগুলোতে যারা সদস্য আছেন তাদের তালিকা করা হচ্ছে। আরও শুনতে পারছি যে, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন, তাদের জন্য বিশেষ তালিকা করা হচ্ছে, মন্ত্রীদের জন্য করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কিভাবে এই ভ্যাকসিনটা পাবে, কখন পাবে- সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা সরকারের কোনো দপ্তরের কাছ থেকে পাচ্ছি না। এই ভ্যাকসিন জনগণকে বিনামূল্যে দিতে হবে। আমরা সেই দাবি জানাই।

টাইমস/এসএন

মন্তব্য করুন