© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওবায়দুল কাদের সাহেব আমার ওপর রাগ করবে, তাতে আমি ভীতু নই

শেয়ার করুন:
ওবায়দুল কাদের সাহেব আমার ওপর রাগ করবে, তাতে আমি ভীতু নই

আবদুল কাদের মির্জা

district-correspondent
০৩:৫৪ পিএম | ০৯ জানুয়ারি, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, তার বক্তব্যে ওবায়দুল কাদের সাহেব রাগ করবে, তাতে কিছু আসে যায় না। শনিবার (৯ জানুয়ারি) বসুরহাট পৌরসভার উপজেলা পরিষদের সামনে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা কাদের বলেন, কোম্পানীগঞ্জে আজ অস্ত্রের ঝনঝনানি চলছে। কবিরহাট ও ফেনীতে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। গত দুইদিন আগে চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র আনা হয়েছে। যা প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু নোয়াখালীর প্রশাসন মাসওয়ারা খায়।

ভোটের অধিকার এখনও পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত হয়নি অভিযোগ করে মির্জা কাদের আরও বলেন, বসুরহাট পৌরসভা নির্বাচনে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি কাজ শুরু করতে চান।

তিনি বলেন জনপ্রিয় ২-৩ জন ছাড়া আগামীতে স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন হলে অনেক এমপি পালিয়ে যাওয়ার দরজাও খুঁজে পাবে না। তবে জীবিত থাকতেই তিনি এসব কথা বলে যেতে চান।

টাইমস/এসজে

মন্তব্য করুন