© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নান্দাইলে আ’লীগ নেতা খুন: ৩২ জনের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:
নান্দাইলে আ’লীগ নেতা খুন: ৩২ জনের বিরুদ্ধে মামলা
own-reporter-mymensingh
০৬:০২ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০১৯

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুর্শেদ আলী (৫২) খুনের ঘটনায় ৩২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুর্শেদ আলী (৫২) খুনের ঘটনায় ৩২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে নিহতের স্ত্রী তাসলিমা আক্তার শিউলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া জানান, আটক নুরুল ইসলাম নুরুকে (৫৫) প্রধান করে ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে মুর্শেদ আলী নিজের ব্যবসায় প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে কানুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উৎপেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। এসময় তার সাথে থাকা দুইজন গুরুতর আহত হয়।

আরও পড়ুন...

নান্দাইলে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাইমস/এমএএইচ/এইচইউ

মন্তব্য করুন