© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবার বললেন নিজ দলের এমপি (ভিডিও)

শেয়ার করুন:
ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবার বললেন নিজ দলের এমপি (ভিডিও)
own-reporter
০৪:৪৪ পিএম | ২২ জানুয়ারি, ২০২১

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলার হুমকি দিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলার হুমকি দিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা এক লাইভ ভিডিও বার্তায় একরামুল করিম চৌধুরী এ হুমকি দেন।

ভিডিওতে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলব না। আমি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলব। কয়েক দিনের মধ্যে যদি নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করা হয়, তাহলে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আমি কথা বলব।

ফেসবুক লাইভে দেয়া ভিডিও বার্তায় তিনি ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবার’ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, একটা রাজাকার ফ্যামিলি এই পর্যায়ে আসছে। যে তার ভাইরে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে কথা বলব যদি জেলা কমিটি না দেয়।

তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে পরে একরামুল করিম চৌধুরী সেটি সরিয়ে নেন।

এদিকে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে এধরণের বক্তব্য প্রদান ও তাকে রাজাকার পরিবার হিসেবে আখ্যা দেয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

 

টাইমস/এসএন

 

মন্তব্য করুন