ডিজিটাল জালিয়াতি করে বিজয়ী হয়েছেন কাদের মির্জা : বিএনপি প্রার্থীর অভিযোগ

আলোচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর নির্বাচনে ‘ডিজিটাল জালিয়াতি’করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী কাদের মির্জা। এমন অভিযোগ করেছেন পরাজিত বিএনপির মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী। জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলের কাছে এমন অভিযোগ করেন তিনি।

সোমবার (১৮ জানুয়ারি) ডয়চে ভেলেতে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বসুরহাট পৌরসভা নির্বাচনে শুরু থেকেই তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের এ প্রার্থী বিপুল ভোটে মেয়র পদে জয়ী হয়েছেন। এ পৌর এলাকায় মোট ভোট ২১ হাজারের কিছু বেশি। যার মধ্যে ৬৬ ভাগ ভোট পড়েছে। কাদের মির্জা পেয়েছেন ১৪ হাজার ৫১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার ৭৭৮ ভোট।

এবিষয়ে বিএনপির মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী অভিযোগ করে ডয়চে ভেলেকে বলেন, নির্বাচনের পরিবেশ ভাল ছিল। ভোটারদের উপস্থিতিও ভালো ছিল। ভোট কেন্দ্রে বাধাও দেওয়া হয়নি। তারপরেও এত কম ভোট পেয়ে,তিনি বিস্মিত। তার ধারনা এখানে ইভিএম জালিয়াতি হয়েছে। ইভিএমই ভোটের ফল নির্ধারণ করে দিয়েছে।

এ বিষয়ে নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার দাবি, ইভিএম-এ জালিয়াতির সুযোগই নেই। সর্বোচ্চ শতকরা এক ভাগ ভোট ফিঙ্গার প্রিন্ট ছাড়া দেওয়া যায়। যদি নির্বাচন কর্মকর্তারা সততার সাথে কাজ না করেন তাহলে অন্যরকম কিছু হতে পারে।

এদিকে সোমবার দুপুরে বসুরহাট পৌরসভা মিলনায়তনে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় অনুষ্ঠানে কাদের মির্জা বলেন, আগামীতে কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচনসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোম্পানীগঞ্জে মাস্তানি, মারামারি, কোনো অস্ত্রবাজি চলবে না। কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুশিয়ারি করেন তিনি।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026