জাতিসংঘের উচিত আল জাজিরার প্রতিবেদনের তদন্ত করা: বিএনপি

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনটি তদন্ত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আল জাজিরার প্রতিবেদনে সরকারপ্রধানের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কতিপয় কর্মকর্তা ও ব্যক্তিদের বিরুদ্ধে দেশে-বিদেশে তথ্য প্রমাণসহ নানান দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রতিবাদ বিবৃতিতে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলোর সুনির্দিষ্ট জবাব দেয়া হয়নি। সুনির্দিষ্ট জবাব না দিয়ে সরকার রাজনৈতিক বুলি আওড়াচ্ছে। এভাবে তো সত্যকে আড়াল করা যাবে না। জনগণ সরকারে কুকীর্তি জেনে গেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক কর্তৃপক্ষ ও জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের জনগণ আল জাজিরার অভিযোগগুলোর ব্যাপারে সরকারের পয়েন্ট টু পয়েন্ট বক্তব্য জানতে চায়। কিন্তু সরকার তা না করে রাজনৈতিক ভাবে গদ বাধা মুখস্ত বুলি আওড়াচ্ছে।

সরকারের সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, মেন্ডেটবিহীন এই অবৈধ সরকার বহু আগেই জনগণ কর্তৃক ঘৃণিত ও প্রত্যাখ্যাত হয়েছে। তারপরও তারা নির্লজ্জের মতো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। ফ্যাসিবাদি কায়দায় ক্ষমতা আকড়ে থাকার জন্য সরকার গুম-খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, চাঁদাবাজি, লুণ্ঠন ও দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের পায়তারা করছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026