রাজধানীতে ছাত্রদলের সমাবেশে পুলিশের টিয়ারশেল-গুলি: আহত ৩০

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ছাত্রদলের সমাবেশে লাঠিপেটা করেছে পুলিশ। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পুলিশ টিয়ারশেল ও গুলি ছুড়েছে। এতে অন্তত ৩০ ছাত্রদল ও বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাব সামনে জড়ো হতে থাকে। পরে বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু করে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।

এ সময় পুলিশ সমাবেশে লাঠিপেটা শুরু করে। বেপরোয়া লাঠিপেটায় বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলিবর্ষণ শুরু করে। এক পর্যায়ে সমাবেশ পন্ড হয়ে যায়।

শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা করেছে। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

ডিএমপির রমনা থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিএনপি নেতাকর্মীরা সমাবেশ থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026