© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হেফাজতের তাণ্ডবে উস্কানি দিয়েছে বিএনপি : ওবায়দুল কাদের

শেয়ার করুন:
হেফাজতের তাণ্ডবে উস্কানি দিয়েছে বিএনপি : ওবায়দুল কাদের

ফাইল ছবি

own-reporter
০৫:৫৭ পিএম | ২৯ মার্চ, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হেফাজতের হরতালকে কেন্দ্র করে গত ২/৩ দিনের তাণ্ডবে উস্কানি দিয়েছে বিএনপি। প্রযুক্তি ব্যবহার করে আইন প্রয়োগকারী সংস্থা এসব তথ্য প্রমাণ পেয়েছে। বিএনপি নেতাদের থলের বিড়াল বের হতে চলেছে।

সোমবার (২৯ মার্চ) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িত হামলার ঘটনায় বিএনপি জড়িত। তা এখন দিবালোকের মত পরিস্কার।

ওবায়দুল কাদের বলেন, জ্বালাও পোড়াও রাজনীতি বিএনপি আবার শুরু করেছে। তারা এখন সাম্প্রদায়িক গোষ্ঠীর ওপর ভর করে দেশে সহিংসতা চালাচ্ছে। বিএনপির দেশবিরোধী সব কর্মকাণ্ড মোকাবিলা করতে আওয়ামী লীগ প্রস্তুত।

এসময় তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

টাইমস/এসএন

মন্তব্য করুন