© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দু-একদিনের মধ্যে আ. লীগের প্রার্থী তালিকা: কাদের

শেয়ার করুন:
দু-একদিনের মধ্যে আ. লীগের প্রার্থী তালিকা: কাদের
central-desk
০২:২৭ পিএম | ১৭ নভেম্বর, ২০১৮

দুই-একদিনের মধ্যে আওয়ামী লীগের ও এক সপ্তাহের মধ্যে শরিক দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুই-একদিনের মধ্যে আওয়ামী লীগের ও এক সপ্তাহের মধ্যে শরিক দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এজন্য কাজ চলছে বলেও জানান তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার কেন্দ্রীয় ১৪ দলের সভায় এসব কথা বলেন তিনি ।

বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের।

প্রসঙ্গত, পুনঃতফসিল অনুযায়ী ভোট হবে ৩০ ডিসেম্বর। তফসিল ঘোষিত হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনেতিক দল নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় প্রকাশ করছে।

মন্তব্য করুন