© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শোডাউনকারীরা মনোনয়ন পাবেন না : মির্জা ফখরুল

শেয়ার করুন:
শোডাউনকারীরা মনোনয়ন পাবেন না : মির্জা ফখরুল
central-desk
০৯:৫১ পিএম | ২১ নভেম্বর, ২০১৮

বিএনপির যেসব মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকার দিতে এসে তার কর্মী-সমর্থকদের নিয়ে শোডাউন দিচ্ছেন, তাদের মনোনয়ন দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির যেসব মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকার দিতে এসে তার কর্মী-সমর্থকদের নিয়ে শোডাউন দিচ্ছেন, তাদের মনোনয়ন দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ্য তিনি বলেন, নির্বাচনী বিধি ও দলীয় নির্দেশনা অমান্য করে যারা শোডাউন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, কাজের স্বাভাবিক পরিবেশে বিঘ্ন ঘটাবেন, তারা দলীয় মনোনয়ন পাবেন না।

বুধবার সকাল ১০টা থেকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শেষদিনের মতো দলটির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া শুরু হয়।
এ সময় ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সাংগঠনিক বিভাগ ফরিদপুরের মনোনয়নপ্রত্যাশীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেয়। ফলে স্বাভাবিক যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

প্রসঙ্গত, ১৮ নভেম্বর থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। প্রতিদিন দলটির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে।

মন্তব্য করুন