© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি ঐক্যফ্রন্টকে ব্যবহার করছে : ওবায়দুল কাদের  

শেয়ার করুন:
বিএনপি ঐক্যফ্রন্টকে ব্যবহার করছে : ওবায়দুল কাদের   
central-desk
১২:৩৪ পিএম | ২২ নভেম্বর, ২০১৮

বিএনপি দলীয় স্বার্থের জন্য ঐক্যফ্রন্টকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি দলীয় স্বার্থের জন্য ঐক্যফ্রন্টকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে লন্ডন থেকে। জোটটির শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্য নেতাদের এক কানাকড়ি দামও নেই। বিএনপি তাঁদের ব্যবহার করছে মাত্র।

এসময় অভিযোগ কর আ’লীগ সম্পাদক বলেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩০০ থেকে ৪০০ নেতা-কর্মী অবস্থানের ঘোষনা দিয়েছে  জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা। এ ধরণের বক্তব্যের মাধ্যমে তাঁরা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

এসময় নির্বাচন কমিশনের আচরণ এখনো আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না বলেও জানান ওবায়দুল কাদের।

মন্তব্য করুন