আ. লীগ ও চীনা কমিউনিস্টের মধ্যে চুক্তি

বাংলাদেশ আওয়ামী লীগ ও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) দুই দলের মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সফররত সিপিসি’র আন্তর্জাতিক বিভাগ সংক্রান্ত মন্ত্রী সং তাও এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বৈঠকের পরে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এবং সং তাও নিজ নিজ দলের পক্ষে এই স্মারকে স্বাক্ষর করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির নেতা উভয়ে আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে দুই বন্ধু ভাবাপন্ন দেশ এবং দুটি দলের মধ্যে সম্পর্ক এবং সহযোগিতা আরো শক্তিশালী হবে।

সং তাও উল্লেখ করেন যে, তার দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ একই ধরনের মতাদর্শে বিশ্বাসী।
নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদ এবং স্থায়ী প্রত্যাবাসনে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি বলেন, ‘বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের তাদের নিজেদের দেশে প্রত্যাবাসনের বিষয়ে চীন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ এর উত্তরে সং তাও তাঁর দেশের সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত নেয়ার জন্য চীন এ ব্যাপারে কাজ করছে এবং মিয়ানমারের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে।

চীনকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামো ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে চীন বাংলাদেশকে সহযোগিতা দিয়ে যাচ্ছে।

চীন সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন, চীনের সহযোগিতা বাংলাদেশের জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

সারাদেশে একশ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তার সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে বিশেষ করে কৃষিতে চীনের বিনিয়োগ প্রত্যাশা করেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে নজরুল ইসলাম জানান, ‘চীন কৃষিখাতে অনেক উন্নত, কাজেই আমরা আমাদের কৃষিখাতের উন্নয়নে তাদের সহযোগিতা চাই, যেহেতু আমাদের জমির পরিমাণ দিন দিন কমছে।’

শেখ হাসিনা মীরেরসরাইতে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় চীনা বিনিয়োগকারীদের জন্য ৭শ’ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে উল্লেখ করে মিয়ানমার থেকে গ্যাস আনার জন্য চীনকে প্রস্তাব করেন।

তিনি বলেন, ‘চীন তাদের এলাকা থেকে মিয়ানমার পর্যন্ত গ্যাস পাইপ লাইন বসাচ্ছে এবং তারা চাইলে মীরেরসরাই অর্থনৈতিক অঞ্চল পর্যন্তও মিয়ানমার থেকে এই গ্যাস আনতে পারে।’

সং তাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চমৎকার আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

তিনি এই অর্থবছরের শেষ নাগাদ বাংলাদেশের অর্জন করতে যাওয়া ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিরও প্রশংসা করেন।

চীনের নেতা চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন এবং তাঁদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান।

তিনি চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বিগত নির্বাচনে শেখ হাসিনার বিপুল বিজয়ে এবং চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় তাঁকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী এ সময় সং তাও-এর মাধ্যমে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা জানান।

বিসিআইএম (বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার) অর্থনৈতিক করিডোর সম্পর্কে তিনি বলেন, চীনসহ প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধনকে আরো দৃঢ় করা এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে এই উদ্যোগ গৃহীত হচ্ছে।

প্রধানমন্ত্রী এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৫২ ও ’৫৬ সালের চীন সফরের কথা স্মরণ করেন।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মুহম্মদ ফারুক খান, সাবেক রাষ্ট্রদূত মুহাম্মদ জমির, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026