আমরা কঠিন সময় পার করছি: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি সবসময় বলি আমরা কঠিন সময় পার করছি, সময়টা অত্যন্ত কঠিন। এটা কঠিন সময় কিন্তু সহজ সময় হয়ে আসবে যদি আমরা সবাই মনে করি হ্যাঁ আমরা পারব। আমরা এটা করতে পারি, আমরা এ নৈরাজ্যকে দূর করতে পারব আমাদের বুকের ওপর যে পাথর আছে সে পাথর সরাতে পারব।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে শনিবার দুপুরে প্রয়াত কবি আল মাহমুদের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা যদি আল মাহমুদের মতো আমৃত্যু লড়াই-সংগ্রাম করতে থাকি তাহলে আমরা অবশ্যই পারব এবং আমরা জয়ী হব- এ বোধ আনতে হবে। এ বোধ না আনতে পারলে আমরা সফল হতে পারব না।

বিএনপি মহাসচিব আরও বলেন, কখনো হতাশ হবেন না। হতাশ হওয়ার প্রশ্নই আসে না; আমরা জয়ী হবই হব। এ দেশের মানুষ জয়ী হবে। যে রাজনীতি মানুষের কথা বলে, কৃষকের কথা বলে, যে রাজনীতি এ মাটির কথা বলে, যে রাজনীতিতে মানুষের গন্ধ পায় সে রাজনীতি কখনো পরাজিত হতে পারে না।

অবৈধ সরকার সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে মন্তব্য করে ফখরুল বলেন, সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার তারা কেড়ে নিচ্ছে। আজকে কবিকে কারাগারে নেয়া হচ্ছে। কবি সাহিত্যিককে কারাগারে পাঠানো হচ্ছে। শিল্পী সাংবাদিককে কারাগারে পাঠানো হচ্ছে। কেউ ভিন্নমত পোষণ করলে তাদের ওপর নির্যাতন নেমে আসে।

তিনি বলেন, কয়েকদিন আগে পৃথিবীর বিখ্যাত সাহিত্যিক অরুন্ধতী রায় ঢাকায় এসেছিলেন। তার যেখানে বক্তব্য দেয়ার কথা ছিল সেটা বন্ধ করে দেয়া হয়। এরপর যেখানে গিয়েছিলেন সেখানেও বন্ধ করে দেয়ার চেষ্টা হয়েছিল। শেষ পর্যন্ত কিছুটা ভয়ে ভয়ে বক্তব্য দেন তিনি।

ফখরুল বলেন, আমার প্রশ্ন এ জায়গায় যারা আজকে ভিন্নমত সহ্য করতে পারে না, যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতাটুকু নেই তারা গণতন্ত্রের কথা বলবে কেন? সরাসরি উত্তর কোরিয়ার নেতা কিমের মতো বলা উচিত যে আমি এক দলীয় শাসন বিশ্বাস করি, আমি যা বলব সেটাই আইন-এ কথা বললেই তো হয়ে যায়। একটা ছদ্মবেশ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করে একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি চালু করা হয়েছে।

জাসাসের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন-গীতিকার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026