অন্যায়ের বিরুদ্ধে মাঠে নামবে আ. লীগ: নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি। আওয়ামী লীগ হোক অন্য দল হোক। সমাজের অশনি দূর করার জন্য যারা আইন মানে না, যারা নিজেরা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে গেছে, যারা আওয়ামী লীগ করে বলে নিজেদের ক্ষমতাধর ব্যক্তি মনে করে। এটা হতে পারে না।

জাতীয় প্রেস ক্লাবে শনিবার বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণ সভা এবং চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের যে ভুলত্রুটি তা সংশোধন করতে হবে। এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৪ দল সড়ক নৈরাজ্যের বিরুদ্ধে, প্রশাসনের এ শৈথিল্যের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, নারী নির্যাতন, শিশু নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব। আমরা সভা-সমাবেশ করব, সেমিনার করব।

আওয়ামী লীগের এ নেতা বলেন, মানুষের কাছে গিয়ে বলব, দয়া করে এগুলো আপনারা মানেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মানতে হলে আন্তরিক হতে হবে। প্রশাসন ও জনগণকে আন্তরিক হতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, মোজাফফর হোসেন পল্টু প্রমুখ।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026
img
আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
সিলেটে চেয়ারে বসা নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ১০ Feb 05, 2026