© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্মাণাধীন ভবনে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা

শেয়ার করুন:
নির্মাণাধীন ভবনে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা
country-desk
১১:৫৭ এএম | ২৫ মার্চ, ২০১৯

মাদারীপুর শহরের একটি নির্মাণাধীন ভবন থেকে লিমন মজুমদার নামে জেলা ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের আমিরাবাদ এলাকার নির্মাণাধীন একটি ভবনের দোতলা থেকে লিমনের মৃতদেহ উদ্ধার করা হয়।

মাদারীপুর শহরের একটি নির্মাণাধীন ভবন থেকে লিমন মজুমদার নামে জেলা ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের আমিরাবাদ এলাকার নির্মাণাধীন একটি ভবনের দোতলা থেকে লিমনের মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত লিমন মজুমদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি শহরের সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে।

স্থানীয়রা জানান, মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় লিয়াকত আলী লস্করের নির্মাণাধীন একটি বাড়ির দোতলায় লিমন মজুমদার প্রতিদিনের মতো রোববার রাতেও ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে এলাকাবাসী বিল্ডিংয়ের রিংটোনের সঙ্গে লিমনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে নিহতের মৃতদেহ উদ্ধার।

নিহতের পরিবারের দাবি, লিমনকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

সদর থানার ওসি কামরুল হাসান জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাদামতলা এলাকার ভূইয়া কমিউনিটি সেন্টারের পিছনে একটি নির্মাণাধীন ভবনের দোতলা থেকে লিমনের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়।

ওসি বলেন, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, এখনই কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন