খুলনায় বিএনপির ১২ কাউন্সিলরের আওয়ামী লীগে যোগদান

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ১২ জন কাউন্সিলরসহ প্রায় অর্ধশত বিএনপি নেতা দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।

রোববার খুলনার নির্বাচিত জনপ্রতিনিধিদের ১৪ দলের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তারা আওয়ামী লীগে যোগদান করেন। নগরীর শহীদ হাদিস পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪ দল খুলনার সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, যারা নৌকার পক্ষে নিরলস ভাবে কাজ করছে, তারাই নৌকায় যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমেই তাদের দলে নেয়া হয়েছে।

আওয়ামী লীগে যোগ দেওয়ায় কাউন্সিলরদের মধ্যে আটজন জন সাবেক ও বর্তমান বিএনপি নেতা, বাকী চারজন স্বতন্ত্র হিসেবে পরিচিত ছিলেন। বিকাল সাড়ে ৩টায় শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান, চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত। অনুষ্ঠানে খুলনা-২ আসনের এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল, ১-আসনের পঞ্চানন বিশ্বাস, ৬-আসনের আক্তারুজ্জামান বাবু উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

আওয়ামী লীগে যোগদান কারীরা হলেন- কেসিসির ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, সংরক্ষিত ১নং আসনের মনিরা আক্তার, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এইচএম ডালিম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম মিঠু, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, ২০নং ওয়ার্ড (বিএনপি মনোনীত) কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, ৭নং ওয়ার্ড (বিএনপি মনোনীত) কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, ২৬নং ওয়ার্ড (স্বতন্ত্র) কাউন্সিলর মো. গোলাম মওলা শানু এবং ৬নং ওয়ার্ড (বিএনপি মনোনীত) কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স। এ ছাড়া নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ Feb 08, 2026
img
নাহিদ ইসলামের আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির Feb 08, 2026
img
জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি Feb 08, 2026
img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026