© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতার লাশ বুড়িগঙ্গায়

শেয়ার করুন:
মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতার লাশ বুড়িগঙ্গায়
central-desk
১০:৫৭ পিএম | ২২ নভেম্বর, ২০১৮

রাজধানীর পল্টন থেকে নিখোঁজ যশোরের বিএনপি নেতা আবু বকর আবুর লাশ মিলেছে বুড়িগঙ্গায়। আসন্ন নির্বাচন উপলক্ষে চারদিন আগে বিএনপির মনোনয়নের জন্য ঢাকায় এসেছিলেন তিনি।

রাজধানীর পল্টন থেকে নিখোঁজ যশোরের বিএনপি নেতা আবু বকর আবুর লাশ মিলেছে বুড়িগঙ্গায়। আসন্ন নির্বাচন উপলক্ষে চারদিন আগে বিএনপির মনোনয়নের জন্য ঢাকায় এসেছিলেন তিনি।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান গণমাধ্যমকে আবুর লাশ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাতে তার স্বজনরা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশটি শনাক্ত করেন বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার বিকালে বুড়িগঙ্গা নদীর ফরিদাবাদ ডকইয়ার্ড বরাবর নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

আবু বকর আবু যশোর জেলা বিএনপির সহসভাপতি ও কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

উল্লেখ্য নির্বাচন কমিশনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী গ্রেপ্তার পাঁচ নেতার যে তালিকা দেয়া হয়েছিল, সেখানেও আবুর নামও রয়েছে।

মন্তব্য করুন