© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়াকে কারাগারে রেখে গ্রহণযোগ্য নির্বাচন হবে না: মান্না

শেয়ার করুন:
খালেদা জিয়াকে কারাগারে রেখে গ্রহণযোগ্য নির্বাচন হবে না: মান্না
central-desk
০৩:১৫ পিএম | ২৪ নভেম্বর, ২০১৮

খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না, তারপরও ভোটে থাকবে জাতীয় ঐক্যফ্রন্ট বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না।

খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না, তারপরও ভোটে থাকবে জাতীয় ঐক্যফ্রন্ট বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না।

শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‌খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। তারপরও ভোটে থাকবে ঐক্যফ্রন্ট। নির্বাচনে ক্ষমতাসীনদের কৌশল পরাজিত করা হবে।

এর আগে শুক্রবার মান্না বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রের জন্য সবাইকে এক হতে হবে।

মন্তব্য করুন