© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অতীতেও বিএনপি ভাঙার চেষ্টা হয়েছিল: খন্দকার মোশাররফ

শেয়ার করুন:
অতীতেও বিএনপি ভাঙার চেষ্টা হয়েছিল: খন্দকার মোশাররফ
own-reporter
০৫:৪৭ পিএম | ২৭ এপ্রিল, ২০১৯

দলের সিদ্ধান্ত অমান্য করে বৃহস্পতিবার শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির সাংসদ জাহিদুর রহমান। আরও কয়েকজন শপথ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে গুঞ্জন আছে। এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি একটা বড় বটগাছ, এখান থেকে দুই-একটা পাতা ঝরে গেলে কিছু যায় আসে না। আমাদের অতীত ইতিহাসে এ রকম আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবরণের পরে হুদা আর মতিন এবং প্রেসিডেন্টের কেবিনেটের ডাকসাইটে মন্ত্রীরা বিএনপি ভাঙার চেষ্টা করেছিলেন। তারপরে এক-এগারোর সময় চেষ্টা করেছিল, পারেনি।

দলের সিদ্ধান্ত অমান্য করে বৃহস্পতিবার শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির সাংসদ জাহিদুর রহমান। আরও কয়েকজন শপথ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে গুঞ্জন আছে।

এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি একটা বড় বটগাছ, এখান থেকে দুই-একটা পাতা ঝরে গেলে কিছু যায় আসে না। আমাদের অতীত ইতিহাসে এ রকম আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবরণের পরে হুদা আর মতিন এবং প্রেসিডেন্টের কেবিনেটের ডাকসাইটে মন্ত্রীরা বিএনপি ভাঙার চেষ্টা করেছিলেন। তারপরে এক-এগারোর সময় চেষ্টা করেছিল, পারেনি।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, দুই-একজন শপথ নিল কি নিল না, এটা এত বড় দলের জন্য তেমন কোনো বিষয় না। আমরা মনে করি, আমাদের সিদ্ধান্তের বাইরে কেউ কোনো পদক্ষেপ নিলে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেবে দল। তাতে দলের কোনো ক্ষতি হবে না। তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে শপথ নেয়াকে দুঃখজনক বলেও অভিহিত করেন।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপিকে চাপে রাখার জন্যই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও একদিকে জামিন দিচ্ছে, অন্যদিকে অন্য মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বিএনপিকে চাপে রাখা হচ্ছে না, এটা জনগণই বিচার করবে। জনগণের চোখের সামনে পরিষ্কার, এই সরকার একতরফাভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের ওপর বিভিন্ন ধরনের চাপ দিয়ে যাচ্ছে। বিএনপির ওপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন