© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারী নির্যাতন ও হত্যার বিচার দাবিতে সিলেট মহিলা দলের মানববন্ধন

শেয়ার করুন:
নারী নির্যাতন ও হত্যার বিচার দাবিতে সিলেট মহিলা দলের মানববন্ধন
own-reporter-sylhet
০৪:০৮ পিএম | ২৯ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুলছাত্রী সামিরা আক্তারের ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট মহানগর মহিলা দল।

সোমবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালীন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সম্পাদক শাম্মী আখতার ও নায়েবা ইউসুফ।

সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী জাহানারা ইয়াসমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সভানেত্রী সালেহা কবীর শেপী, সাধারণ সম্পাদক আমেনা বেগম রুমী, মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজী, সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম শাহনাজ প্রমুখ।

এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি, কুমিল্লার তনু ও সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার দ্রুত বিচার এবং বিএনপি নেতা এম ইলিয়াছ আলীসহ নিখোঁজ দলীয় নেতাকর্মীদের সন্ধান দাবি করেন তারা।

 

টাইমস/এসএ/এসআই

মন্তব্য করুন