© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে বিএনপির তিন নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
যশোরে বিএনপির তিন নেতা গ্রেপ্তার
own-reporter
০৫:২৮ পিএম | ৩০ এপ্রিল, ২০১৯

গ্রেপ্তারি পরোয়ানা থাকা যশোরের চৌগাছা উপজেলায় পৌর কাউন্সিলরসহ তিন বিএনপি নেতাকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানা থাকা যশোরের চৌগাছা উপজেলায় পৌর কাউন্সিলরসহ তিন বিএনপি নেতাকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত নেতারা হলেন- চৌগাছা পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র ও চৌগাছা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নাজমুজ্জামান খোকন এবং স্বরূপদাহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান।

চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) এস এম আকিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

টাইমস/এসআই

মন্তব্য করুন