© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনগণের ‘সিমপ্যাথি’ নিতে কান্না করছেন ফখরুল: হানিফ

শেয়ার করুন:
জনগণের ‘সিমপ্যাথি’ নিতে কান্না করছেন ফখরুল: হানিফ
country-desk
০৯:৫০ পিএম | ১২ মে, ২০১৯

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি জামায়াত জোট আমলে যখন আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছিল, তখন ফখরুল সাহেবদের মানবতা কোথায় ছিল। আর এখন ফখরুল সাহেব জনগণের সিমপ্যাথি (সমবেদনা) নেয়ার জন্য কান্না শুরু করেছেন।

রোববার বিকালে যশোর জিলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, মির্জা ফখরুল বলছেন বিএনপির নেতাকর্মীরা পালিয়ে ঢাকায় রিকশা চালাচ্ছে। কিন্তু তার কথা সঠিক নয়। তার দলের যারা ঢাকায় রিকশা চালায় তারা সন্ত্রাসী। তারা মানুষ পুড়িয়ে, হত্যা করে পালিয়েছে। আর তাদের জন্য ফখরুল সাহেবের চোখে পানি।

সভায় আগামী ২৬ সেপ্টেম্বর যশোর জেলা আওয়ামী লীগের সম্মেলনের ঘোষণা দেয়া হয়। এ প্রসঙ্গে বিশেষ বর্ধিত সভার সম্মানিত অতিথির বক্তব্যে হানিফ বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা ইউনিটের সম্মেলন করতে হবে। তৃণমূল থেকে দলকে ঢেলে সাজাতে হবে।

তিনি বলেন, অনেক এমপি সংগঠনের বাইরে ইউনিয়ন কমিটি করতে চান। এটা মেনে নেয়া হবে না। দলের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আওয়ামী কমিটি গঠন করবে। দলের প্রতি বর্তমান নেতৃত্বকে আরও আন্তরিক হতে হবে। দায়সারা দায়িত্ব পালন করলে হবে না। দায়সারা দায়িত্ব পালন করলে, আগামী সম্মেলনে তাদেরকেও দায়সারাভাবে বিদায় দেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন ও পারভীন জামান কল্পনা।

টাইমস/জেডটি

মন্তব্য করুন