নোয়াখালীতে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে ভাংচুর, গুলিবিদ্ধসহ আহত ১০

নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দোকান ও গাড়ি ভাঙচুর করেছে এক প্রার্থীর সমর্থকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ ও ছোড়া রাবার বুলেটে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার বিকেলে জেলা শহর মাইজদী টাউনহল মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন ছাত্রলীগ নেতা হানিফ সোহেল (গুলিবিদ্ধ), শাওন, জাহিদ ও পিংকুসহ ১০ জন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ১৮ জুন নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ কে এম শামসুদ্দিন জেহান ও জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট।

রোববার প্রার্থী বাছাইয়ের জন্য সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে উপজেলার ১৩টি ইউনিয়নের দলীয় কাউন্সিলরগন অংশগ্রহণ করেন।

সভায় যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টের নাম বাদ দিয়ে অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন এবং এ কে এম শামসুদ্দিন জেহানের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। সে মোতাবেক বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রার্থী নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। এ সময় তালিকা থেকে ইমন ভট্টের নাম বাদ পড়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে ইমন ভট্টের অনুসারীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে ইট পাটকেল নিক্ষেপ, যাত্রীবাহী গাড়ি ও বিভিন্ন স্ট্যান্ডে থাকা অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ উত্তেজিত কর্মীদের বাধা দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করলে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়।

এই ব্যাপারে জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট বলেন, তার কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শিহাব উদ্দিন শাহিন বলেন, সভা চলাকালীন ইমন ভট্টের লোকজন অতর্কিত দলীয় কার্যালয়ে হামলা ও গাড়ি ভাঙচুর করেছে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, ইমন ভট্টের লোকজন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও গাড়ি ভাঙচুর করলে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপরও হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ফাঁকা পাঁচ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।

তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা জানেন না জানিয়ে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026
img
শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল Feb 04, 2026
রোযার আগে যে ৩টি কাজ অবশ্যই করবেন Feb 04, 2026
জুলাই জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা, সবার জন্য খুলছে আগামী সপ্তাহে Feb 04, 2026
র‍্যাবের নতুন নাম এসআইএফ Feb 04, 2026
ঢালিউডের আলোচিত গুঞ্জনে ইতি টানলেন নুসরাত ফারিয়া Feb 04, 2026
ধুরন্ধর ২: সিক্যুয়েলেও ঝড় তুলতে প্রস্তুত রণবীর Feb 04, 2026