© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফখরুলের প্রস্তাবে অবাক মান্না

শেয়ার করুন:
ফখরুলের প্রস্তাবে অবাক মান্না
central-desk
১১:৪০ এএম | ১৯ মে, ২০১৯

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেয়া মোটামুটি নিশ্চিত হলেও বিএনপির এখনো প্রার্থী ঠিক হয়নি। দলটি নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে প্রার্থী হতে প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। তবে এ ক্ষেত্রে একটি কঠিন শর্ত জুড়ে দেয়া হয়েছে। মান্না যদি দল (নাগরিক ঐক্য) ত্যাগ করে বিএনপিতে যোগ দেন, তবেই তাকে দলীয় মনোনয়ন দেয়া হবে। কিন্তু মান্না সে প্রস্তাবে রাজি হননি। জানা গেছে, বগুড়ার আসনে উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মাহমুদুর রহমান মান্না ও জি এম সিরাজের নাম শোনা যাচ্ছে।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেয়া মোটামুটি নিশ্চিত হলেও বিএনপির এখনো প্রার্থী ঠিক হয়নি। দলটি নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে প্রার্থী হতে প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। তবে এ ক্ষেত্রে একটি কঠিন শর্ত জুড়ে দেয়া হয়েছে। মান্না যদি দল (নাগরিক ঐক্য) ত্যাগ করে বিএনপিতে যোগ দেন, তবেই তাকে দলীয় মনোনয়ন দেয়া হবে। কিন্তু মান্না সে প্রস্তাবে রাজি হননি।

জানা গেছে, বগুড়ার আসনে উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মাহমুদুর রহমান মান্না ও জি এম সিরাজের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে মান্না বিএনপিতে যোগ দিয়ে প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহী নন। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পেলে এবং জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন সাপেক্ষে নির্বাচনে প্রার্থী হতে তার আপত্তি নেই।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সপ্তাহখানেক আগে মির্জা ফখরুল ইসলাম তাকে জানান- লন্ডন থেকে জানতে চাওয়া হয়েছে, তিনি বগুড়ায় নির্বাচন করবেন কিনা। ক​রলে বিএনপির হয়ে করতে। তখন আমি জানতে চাই, মানে কী, বিএনপিতে যোগ দিয়ে? জবাবে ফখরুল হেঁসে বলেন, এর মানে তো তা–ই হয়।’

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘তাদের (বিএনপি) প্রস্তাবে আমি অবাক হয়েছি। বিষয়টি নিয়ে আমি আমার দলেও আলোচনা করিনি।’

প্রসঙ্গত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় জাতীয় সংসদের বগুড়া-৬ আসনটি শূন্য হয়। আগামী ২৪ জুন এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন