একাদশ নির্বাচনে কামাল হোসেন গোপনে আ.লীগের পক্ষে কাজ করেছেন: নাসিম

একাদশ নির্বাচনে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন গোপনে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

ভোটে আওয়ামী লীগের বিজয়কে ড. কামাল হোসেনের উপহার বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ মন্তব্য করেন।

নাসিম বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্ব মেনে বিএনপি ভুল করেছে। তিনি বিএনপি নয়, বরং গোপনে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন।

১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম আজ জাতীয় সংসদে বলেন, বিএনপিতে এত দৈন্যতা দেখা গেছে, কামাল হোসেনের মতো একজন ব্যর্থ, চক্রান্তে ব্যর্থ আওয়ামী লীগের মধ্যে, সেই কামাল হোসেনকে ভাড়া করে উনারা সামনে দাঁড় করালেন, মাননীয় স্পিকার। বলেন, এঁরা জিততে পারবে? জিততে পারবে না মাননীয় স্পিকার। এমনকি কী করল জানেন? (কামাল হোসেন) আওয়ামী লীগের পক্ষে কাজ করে মাঠ খালি করে দিল। আমরা ফাঁকা মাঠে গোল দিয়ে দিলাম, মাননীয় স্পিকার। এই সংসদ হচ্ছে ভাড়াটিয়া নেতা কামাল হোসেনের উপহার। ওরা ভাড়া করল ওদের জন্য। ওরা কাজ করল, কামাল হোসেন গোপনে আমাদের পক্ষে মাননীয় স্পিকার, কামাল হোসেন আমাদের পক্ষে কাজ করল। সমস্ত মাঠ খালি হয়ে গেল, মাননীয় স্পিকার। আমার নিজের এলাকা পর্যন্ত খুঁজে পাই না মাননীয় স্পিকার।’

অন্যদিকে সংসদে বক্তৃতায় বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ বলেন, আজকে সাবেক মন্ত্রী ও বর্তমান মন্ত্রীরা যখন উপহাস করে বলেন, বিএনপি রাস্তায় দাঁড়াতে পারে না। আজকে বিএনপির কত নেতাকর্মী গুমের শিকার হয়েছে, অপহরণের শিকার হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে, বিনা বিচারে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এর তথ্য হিসাব আপনি চাইলে আমি আপনার কাছে পৌঁছে দিব।

হারুন অর রশিদ বলেন, আজকে বিএনপির মহাসচিবের নামে ৮৪টি মামলা। আজকে অবাক লাগে মাননীয় স্পিকার, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন, গায়েবি মামলা বলে কিছু নাই।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026
img
যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব: বুবলী Feb 07, 2026
img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026
img
ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Feb 07, 2026
img
নীলফামারীর জনসভায় পৌঁছেছেন তারেক রহমান Feb 07, 2026
img
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, দিল্লির বড় বার্তা Feb 07, 2026
img
অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ঘোষণা Feb 07, 2026