© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

শেয়ার করুন:
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার
central-desk
০৯:০৯ এএম | ১০ জুলাই, ২০১৯

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরের চকবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরের চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গাজী সিরাজ নাশকতার মামলায় বাকলিয়া থানায় দায়ের হওয়া ১২টি মামলার আসামি। এর মধ্যে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা ও নগরের বিভিন্ন থানায় গাজী মো. সিরাজ উল্লাহর বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা রয়েছে।

এদিকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে নগর বিএনপি।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন