© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার আইনশৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ: সেলিমা রহমান

শেয়ার করুন:
সরকার আইনশৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ: সেলিমা রহমান
own-reporter
০৭:৪০ পিএম | ১৬ জুলাই, ২০১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, যে দেশে আদালতের খাস কামরায় খুন হয়, সেই দেশে কীভাবে নিরাপত্তা থাকতে পারে? এ সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, যে দেশে আদালতের খাস কামরায় খুন হয়, সেই দেশে কীভাবে নিরাপত্তা থাকতে পারে? এ সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ বাহিনীকে সরকার লোভ-লালসায় ঠেলে দিয়েছে উল্লেখ করে সেলিমা রহমান বলেন, এই কারণে পুলিশ জনগণকে রক্ষার জন্য কাজ করে না। তাই আমাদের লাঠিয়াল হয়ে, ঢাল হয়ে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে।

সেলিমা রহমান বলেন, আমরা দলকে সংগঠিত করছি আন্দোলনের জন্য। আন্দোলনের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করা হবে। কারণ তাকে জামিনে মুক্ত হতে দেবে না সরকার।

খালেদা জিয়ার মুক্তি সাংবিধানিক অধিকার মন্তব্য করে বিএনপির এই নেত্রী বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাকে মুক্ত করার জন্য প্রয়োজন হলে গণবিস্ফোরণ ঘটানো হবে।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

টাইমস/এসআই

মন্তব্য করুন