টিভি সিনেমায় ধর্ষণ দৃশ্য না দেখানোর আহ্বান বি চৌধুরীর

১২ বছরের নিচে শিশু ধর্ষণের শাস্তি আমৃত্যু কারাদণ্ডের বিধান করার দাবি জানিয়ে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আমাদের দেশে নারী ও শিশু নির্যাতনে বিদ্যমান আইনটি শক্ত হলেও এর প্রয়োগ না থাকার কারণে দেশে শিশু ও নারী নির্যাতনের হার ভয়ংকরভাবে বাড়ছে। এতে বিশ্বের বুকে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু নির্যাতন আইন (২০০৩)-এর সুষ্ঠু প্রয়োগের দাবিতে বিকল্পধারা আয়োজিত মানববন্ধনে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এসব কথা বলেন।

বিদ্যমান আইনে ধর্ষণকারীর ‘যাবজ্জীবন’ শাস্তির পরিবর্তে ‘আমৃত্যু’ শাস্তির বিধান করতে হবে। ‘শিশু ধর্ষণ’ও ‘ধর্ষণজনিত’ কারণে কারও মৃত্যু হলে রাষ্ট্রপতি অপরাধীকে ক্ষমা করবেন না জানিয়ে প্রতিশ্রুতি দেবেন বলে প্রত্যাশা করেন তিনি।

ধর্ষণকারী জেল থেকে বের হওয়ার পর যেকোনো ধরনের চাকরি নিষিদ্ধ করার কথা চিন্তা করার জন্য সমাজ ও রাষ্ট্রের প্রতি আহ্বান জানান বি চৌধুরী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে মহিলা সদস্যদের সংখ্যা বাড়াতে হবে, উন্নত প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের আরও ক্ষমতায়ন করতে হবে।

ধর্ষকের ছবি ও পরিচয় গণমাধ্যমে বড় করে প্রকাশ ও প্রচার করতে হবে উল্লেখ করে বিকল্পধারা সভাপতি বলেন, এ ধরনের বিচার-আপিল ইত্যাদি ন্যূনতম সময়ে শেষ করার ব্যবস্থা করা উচিত। টিভি, সিনেমা-নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ চিত্র না দেখানোর বিধি বিবেচনা করতে হবে। তাছাড়া নারী ও শিশুদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেয়া উচিত।

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, মাজহারুল হক শাহ চৌধুরী, সহসভাপতি এনায়েত কবির প্রমুখ।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026
img
আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026