‘সারা বছর ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান চালাতে হবে’

ডেঙ্গু মোকাবিলা ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সিটি করপোরেশনকে বলব, আগামী এক বছর আপনারা বছরব্যাপী ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান চালান। ডেঙ্গু আমাদের চরম শিক্ষা দিয়েছে।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ১৪ দল ডেঙ্গুবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে সমাবেশে বৃহস্পতিবার দুপুরে এ আহ্বান জানান তিনি। এ জোটের তিন দিনের কর্মসূচির আজ ছিল শেষ দিন।

সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি অনুরোধ জানিয়ে নাসিম বলেন, সারা দেশে এডিস মশা ধ্বংসের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজনৈতিক মিটিং, মিছিল বাদ দিয়ে মশার বিরুদ্ধে সচেতনতা চালিয়ে যাওয়ার কথা বলেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ডেঙ্গু এখানেই শেষ হয়ে যাবে না। সামনের বছর আরও বড় হয়ে আসবে। এটা অন্যান্য দেশের অভিজ্ঞতা। এটাকে মৌসুমি কর্মসূচি না করে বছরজুড়ে ডেঙ্গুর বিরুদ্ধে লড়তে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, কোনো অজুহাত, ব্যর্থতা, গাফিলতির পক্ষে সাফাই গাওয়ার দরকার নেই। ডেঙ্গুকে জাতীয় সমস্যা হিসেবে দেখে কাজটা মোকাবিলা করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026