© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাকের পার্টির উদ্যোগে তিন শতাধিক ঈদের জামাত

শেয়ার করুন:
জাকের পার্টির উদ্যোগে তিন শতাধিক ঈদের জামাত
own-reporter
১০:০০ পিএম | ০৯ আগস্ট, ২০১৯

পবিত্র ঈদুল আজহায় জাকের পার্টির উদ্যোগে সারা দেশে তিন শতাধিক জামাত অনুষ্ঠিত হবে। জাকের পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব শামীম হায়দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন সকাল ১০টায় দেশব্যাপী জেলা ও মহানগর আওতাধীন উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এসব জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল আজহায় জাকের পার্টির উদ্যোগে সারা দেশে তিন শতাধিক জামাত অনুষ্ঠিত হবে।

জাকের পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব শামীম হায়দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন সকাল ১০টায় দেশব্যাপী জেলা ও মহানগর আওতাধীন উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এসব জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকায় বিশ্ব ওলির বেছালত মঞ্জিল বনানী পাক দরবারে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদি এ জামাতে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ জাকের পার্টির উদ্যোগে রাজধানীতে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন