সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী গ্রেফতার

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে শ্যামনগর উপজেলার ইসমাইলপুর এলাকা থেকে নাশকতার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

উপজেলার ইসমাইলপুরে নিজের বাড়িতে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করার সময় সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুলসহ অন্যান্যদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে রয়ছেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির ও শ্যামনগর উপজেলা পরিষদের বরখাস্ত চেয়ারম্যান আব্দুল বারী, পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমীর আবদুর রব ও জামায়াত নেতা শেখ আব্দুল বারী।

সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান জানান, তাদের জানামতে যে কয়টি মামলা রয়েছে সব কটিতে নজরুল ইসলাম ও আব্দুল বারী জামিনে আছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার অভিযোগে দায়ের করা ১২টি মামলায় জিএম নজরুল ইসলামের বিরুদ্ধে, পাঁচটি মামলায় আব্দুল বারীর বিরুদ্ধে ও চারটি মামলায় শেখ আব্দুল বারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এবার সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থী গাজী নজরুলের প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

ভোটের সময় গ্রেফতার-হয়রানি না করার পদক্ষেপ নিতে ইসিতে আবেদন জানিয়ে আসছে বিএনপি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026