হামলা-মামলার তথ্য ইসিতে দিল বিএনপি

বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা ও মামলার অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি।

রোববার বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত ওই চিঠিটি ইসিতে জমা দওেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পটুয়াখালী-৩ আসনে ধানের শীষের প্রার্থী গোলাম মাওলা রনির স্ত্রীর ওপর হামলার অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর করেছে। এছাড়া রনির স্ত্রী এবং বোনের ব্যবহৃত স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

চিঠিতে আরও বলা হয়েছে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, পইল ইউপি সদস্য মোস্তফা জামাল ও বিএনপি নেতা হাবিবুর রহমানসহ আট বিএনপির নেতাকর্মীকে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ করা হয়েছে, বিএনপির সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা জেলা বিএনপির উপদেষ্টা আবদুল গফুর ভঁইয়াকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হাইকোর্টের একটি মামলায় হাজিরা শেষে বেরিয়ে যাওয়ার সময় শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া ময়মনসিংহের ফুলপুরে বিএনপির আট নেতাকর্মীকে গ্রেফতার ও দেড় হাজারের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, শনিবার ভোর রাতে উপজেলার কাজিয়াকান্দা ও দেওলা গ্রামে অভিযান চালিয়ে মতিউর রহমান (৭০) ও শাহ সালাহ উদ্দিন (৪৫) নামের বিএনপির দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে বিএনপি নেতা এমদাদুল হক মিলন, আব্দুল্লাহ আল মামুন, সেলিম, খলিলুর রহমানসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ-বিএনপির সহিংসতাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের ২৯০ জনের নামে ও অজ্ঞাত ১৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শ্রমিক লীগ নেতা এটিএম রফিকুল করিম নোমান বাদী হয়ে মামলা করেন।

একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ ও অপতৎপরতা এবং আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণ অবিলম্বে বন্ধের নির্দেশ প্রদানের জন্য চিঠিতে জোর দাবি জানানো হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026
img
ধুরন্ধর ২-এ আসতে চলেছে বড় ধরনের চমক! Feb 06, 2026
img
দশ বছর পূর্ণ করল দীপক মুকুটের সিনেমা ‘সানাম তেরি কসম’ Feb 06, 2026
img
১২ তারিখেই নির্বাচন হবে : ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
জ্বরে কাঁপলেও অ্যাকশন দৃশ্যে অটল নানা পাটেকার! Feb 06, 2026
অন্ধ হয়েও ইমাম হয়েছিলেন যিনি | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমা Feb 06, 2026
img
আইনি জটিলতা কাটিয়ে ফিরছে জননায়াগন Feb 06, 2026