© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চেয়ারম্যান জিএম কাদের, বিরোধীদলীয় নেতা রওশন

শেয়ার করুন:
চেয়ারম্যান জিএম কাদের, বিরোধীদলীয় নেতা রওশন
own-reporter
১২:৩৯ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতার পদ নিয়ে চলমান সঙ্কটের সমাধান হয়েছে। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ‘নির্দেশনা’ অনুযায়ী তার ভাই জিএম কাদেরই দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আর সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্বে থাকবেন এরশাদের স্ত্রী রওশন এরশাদ।

রোববার বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।

এর আগে শনিবার রাতে জাতীয় পার্টিতে সাম্প্রতিক টানাপোড়েন নিয়ে বৈঠক করেন চেয়ারম্যান জিএম কাদের ও সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের পক্ষের নেতারা। ওই বৈঠকে এই সমঝোতা হয়।

এছাড়া এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে কে প্রার্থী হবেন, সে বিষয়ে পার্টির চেয়ারম্যান ও মহাসচিব বসে সিদ্ধান্ত নেবেন বলেও জানান রাঙ্গা।

মসিউর রহমান রাঙ্গাঁ জানান, ওই বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, আগামী কাউন্সিল পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জিএম কাদের। কাউন্সিলে দলের নেতৃত্ব ঠিক হবে। আর দ্বিতীয় বারের মতো বিরোধী নেতা হচ্ছেন রওশন এরশাদ।

রাঙ্গাঁ বলেন, আরেকটি বিষয় এসেছিল, রংপুরের উপ নির্বাচন নিয়ে। সেখানে সাদ এরশাদের (এরশাদের ছেলে) পক্ষে প্রস্তাব রাখা হয়েছিল, বিপক্ষেও কথা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, মহাসচিব ও চেয়ারম্যান বসে রংপুরের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন- প্রার্থী কে হবে। আজ বা কালকের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেব।

তিনি আরও বলেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে জাতীয় পার্টির ভাঙ্গন রোধ করতে পেরেছি। জাতীয় পার্টিতে আর কোন ধরণের বড় সমস্যা সৃষ্টি হবে না। দলের এই ঐক্য আগামী দিনে সরকারে যাওয়া একটা সময়ের ব্যাপার মাত্র।

এ সময় নেতাদের মধ্যে সহনশীল মনোভাব রাখার আহ্বান জানান তিনি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন