রংপুর-৩ উপনির্বাচনে আ. লীগের প্রার্থী রাজু

জাতীয় পার্টির (জাপা) সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুকে মনোনয়ন দিয়েছে। ৫ অক্টোবর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার রাতে গণভবনে আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সভায় সর্বসম্মতিক্রমে রেজাউল করিম রাজুকে রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দেয়া হয়েছে।

গত ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন রংপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য এ উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র পেশের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১১ সেপ্টেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ১৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ আসনে ভোটার সংখ্যা হচ্ছে ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে ২ লাখ ২১ হাজার ৩১০ জন পুরুষ এবং ২ লাখ ২০ হাজার ৭৬২ জন মহিলা ভোটার।

সভায় বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীদের মনোয়নও চূড়ান্ত করা হয়েছে।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মো. নজরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা), মোছাম্মাৎ শরিফুন্নেছা মিকি (কোটচাঁদপুর উপজেলা, ঝিনাইদহ), ময়জদ্দীন হামীদ (মহেশপুর উপজেলা, ঝিনাইদহ), মো. মুনসুর আহমেদ (মেহেন্দীগঞ্জ উপজেলা, বরিশাল), মো. রফিকুল ইসলাম (শেরপুর সদর উপজেলা), মো. খায়রুল ইসলাম (আটপাড়া উপজেলা, নেত্রকোনা), আব্দুল মোতালেব (সাতকানিয়া উপজেলা, চট্টগ্রাম)।

মেয়র প্রার্থীরা হলেন- এমদাদুল ইসলাম তুহিন (লালমোহন পৌরসভা, ভোলা), নজরুল ইসলাম বাবুল (দোহার পৌরসভা, ঢাকা) এবং শিব শংকর দাস (নবীনগর পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া)।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026