© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাসুদা ভাট্টির মামলায় জামিন পেলেন মইনুল

শেয়ার করুন:
মাসুদা ভাট্টির মামলায় জামিন পেলেন মইনুল
own-reporter
০৪:৫৩ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০১৯

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনকে জামিন দিয়েছে আদালত। সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মানহানির মামলায় রোববার পাঁচ হাজার টাকার মুচলেকায় মইনুল হোসেনের জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেন। রোববার মইনুলের পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান। শুনানিতে তিনি বলেন, এ মামলার সব ধারা জামিনযোগ্য। ব্যারিস্টার মইনুলের বয়স আশি বছর। তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে জামিন দেয়া হোক।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনকে জামিন দিয়েছে আদালত। সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মানহানির মামলায় রোববার পাঁচ হাজার টাকার মুচলেকায় মইনুল হোসেনের জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।

রোববার মইনুলের পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান।

শুনানিতে তিনি বলেন, এ মামলার সব ধারা জামিনযোগ্য। ব্যারিস্টার মইনুলের বয়স আশি বছর। তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে জামিন দেয়া হোক।

গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশন চ্যানেলের একটি টক শোতে আলোচনার একপর্যায়ে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন মইনুল হোসেন। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ২২টি মামলা হয়েছে। ২০টি মানহানির মামলা এবং অপর ২টি ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা।

এর মধ্যে রংপুরে মানহানির অভিযোগে করা এক মামলায় ২২ অক্টোবর রাতে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর তিন মাস কারাগারে ছিলেন ব্যারিস্টার মইনুল। গত ১৪ জানুয়ারি তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ছাড়া পান।

মাসুদা ভাট্টির করা এ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর মইনুল সেই জামিননামা ঢাকার জজ আদালতে দাখিল করেছিলেন। কিন্তু হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ গত ২১ আগস্ট এক আদেশে ১৫ দিনের মধ্যে মইনুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলে।

সে নির্দেশ অনুযায়ী তিনি গত ৩ সেপ্টেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন