নিজের দল বিলুপ্ত করে বিএনপির সঙ্গে একীভূত হলেন রিটা

রংপুর-৩ আসনের উপনির্বাচনে পিপলস পার্টি অব বাংলাদেশের(পিপিবি) চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষের প্রার্থী হিসেবে নাম ঘোষণার কয়েক ঘণ্টা পরই  নিজেদের দল বিলুপ্ত করে বিএনপির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দল বিলুপ্ত করে পিপলস পার্টি অব বাংলাদেশের চেয়ারম্যান রিটা রহমানের নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা বিএনপির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপি এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বিএনপি প্রত্যাশা করে বলে, পিপলস পার্টির নেতা–কর্মীরা বিএনপিতে যোগ দিয়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।

এ ব্যাপারে রিটা রহমান বলেন, ‘আমরা আমাদের দলকে বিলুপ্ত ঘোষণা করে বিএনপির সঙ্গে এক হয়েছি। এ সিদ্ধান্তের প্রস্তাব দিয়ে রেখেছিলাম জানুয়ারি মাসে। এখন তা ঘোষণা করা হলো। আমরা একই ধরনের রাজনীতি করি। ছোট ছোট দল করে লাভ নেই। তার থেকে বড় দলের সঙ্গে থাকলে বড় দল আরও শক্তিশালী হবে।’

রোববার সকালেই জাতীয় পার্টির (জাপা) সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপি রিটা রহমানের নাম ঘোষণা করে।

গত বছরের নভেম্বরে পিপলস পার্টি অব বাংলাদেশ নামের রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটে। এবং ওই মাসেই দলটি বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটে যোগ দেয়। পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমান জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনামা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026