বাম রাজনীতিক মোশারেফা মিশু অসুস্থ

গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু দীর্ঘ প্রায় ৭ মাস যাবৎ অসুস্থ।বর্তমানে তিনি রাজধানীর কলাবাগানের ভুতের গলিতে ভাইয়ের বাসায় থাকেন।

এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় সংগঠক মোমিনুর রহমান মোমিন জানান, মোশরেফা মিশুর শারীরিক অবস্থা খুবই অবনতি হয়েছিল। এখন তিনি ক্রমান্বয়ে সুস্থ হয়ে উঠছেন। প্রায় ৭ মাস পর রোববার পুরানা পল্টনস্থ তোপখানা রোডের পার্টি অফিসে আসেন। তিনি দলের এবং গণসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গার্মেন্টস শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।

মোমিনুর রহমান আশংকা করে বলেন, সরকারী দল তার উপরে নানা সময়ে ব্যাপক টর্চার করেছিল। তবুও যে কোনো শ্রমিকের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিলেন। তার বিরুদ্ধে অনেক হামলা, মামলা, হুলিয়া, জেল-জুলুম করা হয়েছে। তবুও তিনি পিছু হটেন নি। এসবের কারণে তিনি হয়তোবা রোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া একজন সুস্থ মানুষ কিভাবে অসুস্থ হয়ে যায়?

তিনি বলেন, মোশারেফা মিশু বর্তমানে নিউরোলজির সমস্যায় পড়েছেন। তার মস্তিস্ক কাজ করতো না, জিব্বাহ উল্টে যেতো।

ডাক্তাররা মিশুকে আরো একমাস সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। তিনি বাসা থেকে এখন রাজধানীর সাইন্স ল্যাবরেটরির পাশে ল্যাবএইড ও পপুলারে প্রতিনিয়তই চেকআপ করাচ্ছেন। তার ডাক্তারদের মধ্যে ড. মুনসুর আহমেদ ও ড. হারুন তাকে প্রতিনিয়তই দেখছেন।  

বাম রাজনীতিক মোশারেফা মিশুর জন্ম নরসিংদীর পলাশ উপজেলায়। ১৯৭৮ সালে এসএসসি পাস করে ঢাকায় চলে আসেন। তারপর ভর্তি হন ইডেন মহিলা কলেজে। ৮০ সালে উচ্চমাধ্যমিক শেষ করে ৮২ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ছাত্ররাজনীতি থেকে অবসর নিয়ে শ্রমিকদের পক্ষে কাজ শুরু করেন। ২০০৮ সালে তিনি গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

 

টাইমস/টিআর/এমএস 

Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026