আওয়ামী লীগ মিথ্যাচারের কোম্পানি: মন্তব্য রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ মিথ্যাচারের কোম্পানি। এই কোম্পানির বিজ্ঞাপন ম্যানেজার হচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া সরকারি বিজ্ঞাপন ম্যানেজার হচ্ছেন তাদের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, এই মিথ্যাচার কোম্পানির চেয়ারম্যান স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি কী বলেন, আর না বলেন, আজকে দোয়া অনুষ্ঠানে সেটির আর কী বলব!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী আপনি কিসের গর্ব করেন। আপনার প্রতিটি পদক্ষেপ হচ্ছে হিংসা-বিদ্বেষ ছড়ানো আর কুৎসা রটানোর। আপনি আজকে যে আওয়ামী লীগের সভানেত্রী সেটি তো জিয়াউর রহমানের দান।

জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি ছিলেন সংসদে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, প্রধানমন্ত্রী আপনার কাছে জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি হতে পারেন। কারণ ডাকাতরা যখন কারও বাড়িতে ডাকাতি করে তারা কি বলে আমরা অবৈধ কাজ করছি? কিন্তু যার বাড়ি ডাকাতি হয় সে বুঝতে পারে কী হয়েছে।

তিনি বলেন, দেশের মালিক জনগণ তারা বুঝতে পারছে। তাদের ভোটাধিকার, চলাচলের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সেটা হরণ করেছে আওয়ামী লীগের এই ডাকাত সরকার। তিনি (প্রধানমন্ত্রী) তো অস্বীকার করবেন কারণ তিনি নিজেই তো ডাকাতি করছেন। যারা গণতন্ত্রকে হত্যা করছেন তারা কি জিয়াউর রহমান সম্পর্কে ইতিবাচক কথা বলবেন? কারণ জিয়াউর রহমানকে স্বীকৃতি দিলে তারা যে হত্যাকারী এটি তো প্রতিষ্ঠিত হয়ে যায়।

জিয়াউর রহমানকে ‘গণতন্ত্রের প্রতীক’ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা মানে জিয়াউর রহমান, কথা বলার স্বাধীনতা মানেই জিয়াউর রহমান। শান্তিতে ঘুমানো মানেই জিয়াউর রহমান। আইনের শাসন মানেই জিয়াউর রহমান।’

জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এ অনুষ্ঠানে ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক, মাওলানা নজরুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কোয়াবের Feb 04, 2026
img
আমার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা ৩ জন: চমক Feb 04, 2026
img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026