সিলেটে অস্ত্র-ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযূষ গ্রেপ্তার

সিলেট নগরে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পীযূষ কান্তি দেকে (৪০) তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার রাতে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার(গণমাধ্যম) মনিরুজ্জামান।

পীযূষের সঙ্গে আটক বাকি তিনজন হলেন তার সহযোগী বাপ্পা পাল, মিন্টু রায় ও রায়হান আহমদ।

এসময় সেখানে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা, একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, পীযূষের বিরুদ্ধে সিলেটের একাধিক থানায় চাঁদাবাজি, দখল, অস্ত্র আইনসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। নগরের বিভিন্ন এলাকায় তার আস্তানা আছে।

গত ৬ আগস্ট সিলেটের জিন্দাবাজার এলাকায় পীযূষের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা তিন প্রবাসীর ওপর হামলা চালান। গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় মামলা হয়। সিলেট নগর ছাত্রলীগের সাবেক এই যুগ্ম আহ্বায়ক মামলার পর কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফেরেন তিনি। বুধবার রাতে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হন তিনি। এর আগেও একাধিকবার পীযূষ গ্রেপ্তার হয়েছিলেন।

এর আগে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে জিন্দাবাজারে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে পীযূষের ছবি বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান (গণমাধ্যম) জানান, পিযুষের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করবে র‌্যাব।

 

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026
img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026
img
পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি Feb 06, 2026
img
ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক Feb 06, 2026
img
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দের অঙ্গীকার বিএনপির Feb 06, 2026
img
ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের Feb 06, 2026
img
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের Feb 06, 2026
img

সরকারের বিবৃতি

কেউ গুলিবিদ্ধ নন, করা হয়নি অতিরিক্ত বলপ্রয়োগ Feb 06, 2026
img
জেএসডির নির্বাচনী ইশতেহার ঘোষণা, রাষ্ট্র রূপান্তরের ১০ দফা প্রস্তাব Feb 06, 2026
img
৬ আরব দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক চুক্তি Feb 06, 2026
img
দুই দশক পর পর্দায় ফিরছে ‘ম্যায় হু না’ সিক্যুয়েল Feb 06, 2026
img
মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ, হত্যাচেষ্টার মামলা Feb 06, 2026