খুলনার হয়ে ডাবল সেঞ্চুরি পেলেন ইমরুল

জাতীয় ক্রিকেট লিগে রংপুরের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেলেন ইমরুল কায়েস। রোববার খুলনার হয়ে ২০২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ২০১৪ সালে বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ইমরুল।

গত কয়েক সিরিজ ধরে সব ফরম্যাটে জাতীয় দলের বাইরে ছিলেন ইমরুল। এই ইনিংসটির মাধ্যমে নতুন করে জানান দিলেন নিজের অস্তিত্বের।

রোববার ৬ রান নিয়ে দিন শুরু করেছিলেন ইমরুল। দিনের আড়াই সেশন ব্যাটিং করে উপহার দেন ২০২ রানের ইনিংস। ৪০৬ মিনিট ক্রিজে থেকে ৩১৯ বল খেলে ১৯ চার ও ৬ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। পুরো ইনিংসে একটি বারের জন্যও কোন ভুলের সুযোগ দেননি ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরি ছাড়াও ১৬টি সেঞ্চুরি আছে ইমরুলের।

খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃষ্টির কারণে প্রথম দিন একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিন টসে হেরে আগে ব্যাটিং করে রংপুর। খুলনার বোলারদের সামনে প্রথম ইনিংসে ২২৭ রানের বেশি করতে পারেনি তারা। খুলনার বামহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৮১ রানে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন। অন্যদিকে দুই পেসার আল আমিন হোসেন ও রুবেল হোসেন নেন দুটি করে উইকেট।

জবাবে খুলনা ইমরুল কায়েসের ডাবল সেঞ্চুরিতে (২০২) ভর করে ৯ উইকেটে ৪৫৪ রান করে ইনিংস ঘোষণা করে। ওপেনিংয়ে রবিউল ইসলাম ও ইমরানউজ্জামান মিলে ১৩৬ রানের জুটি গড়েন। ৭১ রানে ইমরান আউটের পর ইমরুল দ্বিতীয় উইকেটে রবিউলের সঙ্গে (৭৬) ৩০ রানের জুটি বাঁধেন। অপরপ্রান্তে নিয়মিত উইকেট গেলেও ইমরুল একপ্রান্তে ছিলেন অবিচল।

চতুর্থ দিন তৃতীয় সেশনের শেষ ঘণ্টায় ২২৭ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ের সুযোগ পায় রংপুর। কিন্তু সময় স্বল্পতায় ড্রতে নিষ্পতি হয় ম্যাচটি। রংপুর ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৩ রান।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
স্বাধীনতার বিরোধিতাকারীদের ভোট চাওয়ার অধিকার নেই: আবুল কালাম Feb 06, 2026
img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026
img
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ Feb 06, 2026
নবীজির মৃত্যুর গুজবের সময় যা ঘটেছিল | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে? Feb 06, 2026
রমজানে যে আমল বেশি বেশি করতেন মহানবী | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
দিশার সঙ্গে তলবিন্দরের ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়? Feb 06, 2026
img
ইরানের স্বার্থরক্ষায় চীনের সমর্থন Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে Feb 06, 2026
img
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২, আহত ৬ Feb 06, 2026
img
নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না : জামায়াত আমির Feb 06, 2026
img
পাকিস্তানে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে প্রাণ গেল ২১৬ সন্ত্রাসীর Feb 06, 2026
img
যমুনার কাছে আসা আন্দোলনকারীদের ওপর চড়াও হতে নির্দেশ ডিএমপি কমিশনারের Feb 06, 2026
img
৯ম পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, আহত ১৪ Feb 06, 2026
img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026