১১ দফা দাবিতে ধর্মঘটে সাকিব-তামিমরা, অনিশ্চিত ভারত সফর

ক্রিকেটারদের দীর্ঘদিনের চাপা ক্ষোভ এবার বাস্তবে রূপ নিলো। পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে জোট বেঁধেছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। দাবি-দাওয়া না মানলে সব ধরনের ক্রিকেট বর্জন করার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমনটি জানান ক্রিকেটাররা।

সোমবার দুপুরে বিসিবিতে এসে জমায়েত হন ক্রিকেটাররা। শুরুতে মিরপুর স্টেডিয়ামে এসে বিসিবির কাছে নিজেদের দাবি-দাওয়ার কথা জানান তারা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন খেলোয়াড়রা।

ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সাকিব জানিয়েছেন, জাতীয় দল থেকে প্রথম শ্রেণির ক্রিকেটারসহ সবাই এই ধর্মঘটের অন্তর্ভুক্ত। তা আজ থেকেই কার্যকর। এখানে জাতীয় দলের প্রস্তুতি বলেন আর আন্তর্জাতিক বলেন সবগুলোই অন্তর্গত।

দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নেবেন না ক্রিকেটাররা। তবে যেহেতু অনূর্ধ্ব-১৯ দলের সামনে বিশ্বকাপ আছে, তাই তাদেরকে এই ধর্মঘটের আওতায় রাখা হচ্ছে না বলে জানিয়েছেন সাকিব।

সাকিব বলেন, আলোচনা সাপেক্ষে অবশ্যই সবকিছুর সমাধান হবে। দাবিগুলো যখন মানা হবে তখন আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাব।

তিনি বলেন, আমরাও সবাই চাই ক্রিকেটের উন্নতি হোক। এখানে একটা ক্রিকেটার কেউ তিন-চার বছর খেলবে, কেউ দশ বছর আছে। যারা ভবিষ্যতে আসবে, তাদের জন্য আমরা একটা ভালো পরিবেশ রেখে যেতে চাই যেখান থেকে বাংলাদেশের ক্রিকেট সামনে এগিয়ে যাবে।

ক্রিকেটারদের এই ধর্মঘটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের ভারত সফর। এ সময় মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহসহ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন।

গত মাসে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক মডেল থেকে সরে আসার ঘোষণা দেয় বিসিবি। নিজেদের আয়োজনে সব কিছু করবে এমন সিদ্ধান্ত আসায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররা। কমে যেতে পারে উপার্জন। এমনকি এই মাসে শুরু হওয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি না বাড়াতে বিসিবির ওপর আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন তারা।

চলতি জাতীয় লিগে আশ্বাস দিয়েও বাড়ানো হয়নি এই ম্যাচ ফি। আগের মতোই প্রথম স্তরের ম্যাচ ফি ৩৫ হাজার ও দ্বিতীয় স্তরের ক্রিকেটারদের ম্যাচ ফি রাখা হয়েছে ২৫ হাজার। এ নিয়ে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার এর আগেও অসন্তোষের কথা জানিয়েছিলেন। এছাড়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে উন্মুক্ত পদ্ধতিতে দল বদল চেয়েছিলেন ক্রিকেটাররা।

বেশ কয়েকমাস ধরেই পেশাদার ক্রিকেটাররা তাদের উদ্বিগ্নের বিষয়টি জানিয়ে আসছিলেন। এর মধ্যেই এই ধর্মঘটের ঘোষণা আসল।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026