© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর পাঠানো খাবার পেয়ে বাকরুদ্ধ সাকিব

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর পাঠানো খাবার পেয়ে বাকরুদ্ধ সাকিব
own-reporter
০৫:০৮ পিএম | ২৬ জানুয়ারি, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নামের মাঝেই একটা ক্যারিশমাটিক সৌন্দর্য্য লুকিয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাচ্চাদের সঙ্গে খেলায় মেতে ওঠা, নিজ হাতে রান্না করে মানুষকে খাওয়ানোর খবর বেশ পুরাতন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নামের মাঝেই একটা ক্যারিশমাটিক সৌন্দর্য্য লুকিয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাচ্চাদের সঙ্গে খেলায় মেতে ওঠা, নিজ হাতে রান্না করে মানুষকে খাওয়ানোর খবর বেশ পুরাতন। অনেকেই তাকে ডাকেন মমতাময়ী নেত্রী বলে। আসলেই তিনি মমতাময়ী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার আরেক খবরের শিরোনাম হলেন। দেশের শীর্ষ ক্রিকেট তারকা ও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাসায় নিজ হাতে তৈরি খাবার পাঠিয়েছেন তিনি। আর সেই খাবার পেয়ে রোববারের সাত সকালে বাকরুদ্ধ হয়ে পড়েন সাকিব আল হাসান!

এ ঘটনায় নিজের অভিব্যক্তি জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে সাকিব লিখেছেন- ‘আমি সম্ভবত পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভালোবাসায় আমি সত্যিই বাকরুদ্ধ। তিনি (প্রধানমন্ত্রী) আজ সকালে নিজের রান্না করা অত্যন্ত সুস্বাদু খাবার পাঠিয়েছেন আমাদের জন্য।'

সাকিব তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, 'গতকাল (শনিবার) প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে আমার স্ত্রী তার প্রিয় খাবারের কথা বলেছিল। আজ (রোববার) সকালেই প্রধানমন্ত্রী সেগুলো রান্না করে পাঠিয়েছেন। তার এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নেই আমার। প্রধানমন্ত্রীর এই ভালোবাসা সারাজীবন আমার হৃদয়ে গাঁথা থাকবে। আমি সত্যিই খুব ভাগ্যবান।'

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন